• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যখন পাওয়া যাবে জাকসু নির্বাচনের ফল


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৫২ পিএম
যখন পাওয়া যাবে জাকসু নির্বাচনের ফল

ঢাকা : শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের ফলাফল জানতে শুরু হয়েছে বোট গণনা। তবে ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। 

জাকসু নির্বাচনে ১০টি হলে মোট ১১ হাজার ৮৯৭টি ভোট রয়েছে। এর মধ্যে সাত হাজার ৯৩৪ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৬৬.৬৯ শতাংশ।

নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেন (টিক চিহ্ন)।

পিএস

Link copied!