• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কলেজে টানা ৩৯ দিনের ছুটি শুরু, স্কুলে কবে থেকে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৯ এএম
কলেজে টানা ৩৯ দিনের ছুটি শুরু, স্কুলে কবে থেকে

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়েছে। টানা ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম চালু হবে।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করায় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীরা দীর্ঘ বিরতি পাচ্ছেন। সব মিলিয়ে ২৯ মার্চ, রোববার থেকে আবার শ্রেণিকক্ষে ফিরবেন তারা।

স্কুলে ছুটি কবে থেকে?

সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠদান পুনরায় শুরু হবে ২৯ মার্চ।

সামনে আরও যে ছুটি

ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি।

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এম

Wordbridge School
Link copied!