• ঢাকা
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক ফয়সাল


ঢাকা কলেজ প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৪ পিএম
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক ফয়সাল

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মো. ফয়সাল আহমেদ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে দুপুর ১১ টা পর্যন্ত। পরবর্তীতে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি  ফরহাদ বিন নূর ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ  ২০২০-২১ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন, কেফায়েত শাকিল ও দেলোয়ার হোসেন দোলন। 

নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি মো. ইমরান হোসোইন (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল জোবায়ের বাদশা (দৈনিক জনকণ্ঠ), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাদী হাসান (টিবিএস), অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান (বানিজ্য প্রতিদিন)। 

কার্যনিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন: মো. ওয়ালিদ হোসেন (দ্যা ডেইলি ক্যাম্পাস), মো. রাব্বি আল রাহিদ (এখন টেলিভিশন) ও ওবায়দুল ইসলাম (রুপালী বাংলাদেশ)।

উল্লেখ্য ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতি বছর নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিএস

Wordbridge School
Link copied!