• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামালপুর স্টুডেন্ট ফোরামের ৭৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬, ০৩:২৮ পিএম
জামালপুর স্টুডেন্ট ফোরামের ৭৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

জামালপুর স্টুডেন্ট ফোরাম, ঢাকার উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও ২০২৬–২৭ সেশনের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাওকীর আহমাদের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি–পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের প্রকল্প প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল্লাহ খান, সাউথইস্ট ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাকির ইমতিয়াজ, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ রুহানী।

এ ছাড়া আর টেক্স কর্পোরেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মু. আব্দুস সবুর খান, ইবনে সিনা হাসপাতালের ম্যানেজার (অ্যাডমিন) আব্দুস সাত্তার খান, অরোরা হাসপাতালের কর্মকর্তা নাজমুল হুদা রাতুল এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হকসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন বোর্ড দায়িত্ব পালন করে। বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবু হানিফ ও মো. আলিমুল হক।

পরে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহসান হাবীব ২০২৬–২৭ সেশনের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো. তাওকীর আহমাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রুহুল আমিন রবিন দায়িত্ব পেয়েছেন।

Link copied!