• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দিঘী


বিনোদন ডেস্ক নভেম্বর ৬, ২০২৬, ০৮:১৩ পিএম
নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দিঘী

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী ও ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সম্পর্ক নিয়ে সিনেপাড়ায় নানা জল্পনা ও প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও এসব আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে পুরো বিষয়টি বেশ স্বাভাবিকভাবেই নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

দিঘী জানান, তাকে নিয়ে কী ধরনের গুঞ্জন ছড়াচ্ছে বা সেগুলোর উৎস কোথায়, তা নিয়ে তিনি খুব একটা ভাবেন না এবং এসবের বেশ বাইরেই থাকতে পছন্দ করেন। তার স্পষ্ট কথা, নিজের মুখ থেকে কিছু স্বীকার না করা পর্যন্ত এসব আলোচনা কেবলই গুঞ্জন হিসেবে গণ্য হবে। শোবিজ অঙ্গনে কাজ করলে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহল ও নানা কথা হওয়াটা খুব স্বাভাবিক বলে মনে করেন তিনি।

শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে উল্লেখ করে দিঘী জানান, প্রতিটি গুঞ্জন বা কানাঘুষা নিয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার বা অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই। বিষয়টিকে অত্যন্ত হালকা ও স্বাভাবিকভাবে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি।

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করা এই তারকা সময়ের সঙ্গে নিজেকে একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসলেও এসব বিষয়কে পেশাদার জীবনের অংশ হিসেবেই দেখছেন তিনি।

এসএইচ 

Link copied!