• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে ঝড় হতে পারে ১১ অঞ্চলে


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৪, ২০২৫, ০৫:৪৪ পিএম
রাতে ঝড় হতে পারে ১১ অঞ্চলে

ঢাকা : দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে রাত একটার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়াও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএস

Link copied!