চুয়াডাঙ্গা সদরে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ইউপি সদস্য শাহিনুর ইসলাম তার বাড়িতে ৫ ব্যারেল (১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ করে। অধিক মূল্যে বিক্রির জন্য সংরক্ষণ করে রাখে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত ৫ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধার ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এম







































