• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একদিনে হামে প্রাণ গেলো আরও পাঁচ শিশুর, আক্রান্ত ১৪৪৮


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩১ পিএম
একদিনে হামে প্রাণ গেলো আরও পাঁচ শিশুর, আক্রান্ত ১৪৪৮

ছবি : সংগৃহীত

ঢাকা: হাম প্রতিরোধে দেশব্যাপী টিকা দাম কর্মসূচি শুরু হলেও প্রতিদিনই এই রোগে আক্রান্ত ও মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৪ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৮ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯০ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!