• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উপসর্গসহ হামে প্রাণ হারালো আরও ৮ শিশু, আক্রান্ত ১৫৬৪


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬, ০৩:২৩ পিএম
উপসর্গসহ হামে প্রাণ হারালো আরও ৮ শিশু, আক্রান্ত ১৫৬৪

ছবি : সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২১ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৭ হাজার ৯৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!