• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামের ছোবলে প্রাণ গেল ২৫৯ শিশুর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৪ পিএম
হামের ছোবলে প্রাণ গেল ২৫৯ শিশুর

ছবি: নিজস্ব

ঢাকা: দেশে দেশে হাম অনেকটা মহামারি আকার ধারণ করেছে। গত মার্চ মাস থেকে হাম সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাম ধরা পড়ার পর থেকে ৪৩ দিনে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪৩ জন আর উপসর্গে ২১৬ জনের মৃত্যু হয়। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২১ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৭ হাজার ৯৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!