• ঢাকা
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আরও ৭ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৪৩ পিএম
২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৫ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭২ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৬ হাজার ৫২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!