• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৬, ০৫:৫১ পিএম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২টি শিশু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৮২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৯২৫টি শিশু মারা গেছে।

২৪ ঘণ্টায় ৬৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। 

জানা গেছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়ে।

পিএস

Link copied!