• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৫০ কোটি টাকা তুলেও সংকটে এস্কয়ার নিট


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৬, ০৬:৫৮ পিএম
১৫০ কোটি টাকা তুলেও সংকটে এস্কয়ার নিট

ফাইল ছবি

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলনের পরও আর্থিক সংকটে পড়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। আইপিওর পর কোম্পানিটির মুনাফা, লভ্যাংশ ও শেয়ারদরে ধারাবাহিক পতন হয়েছে।

২০১৯ সালে আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থের মধ্যে ১০০ কোটি ৪২ লাখ টাকা ভবন নির্মাণ, ৪৩ কোটি ১৪ লাখ টাকা যন্ত্রপাতি কেনা এবং ৬ কোটি ৪৪ লাখ টাকা আইপিও ব্যয়ে ব্যবহারের কথা জানিয়েছিল কোম্পানিটি।

আইপিওর আগে ২০১৬-১৭ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৩১ কোটি ২১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫ কোটি ৯৭ লাখ টাকায়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ১২ কোটি ৯৫ লাখ টাকা লোকসান করেছে।

এদিকে কোম্পানিটির ঋণ ও লিজ দায় ২০১৭ সালের ১৫৮ কোটি ৯১ লাখ টাকা থেকে বেড়ে ২০২৬ সালের মার্চে ৬৯৭ কোটি ৯৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে সুদ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তালিকাভুক্তির পর প্রথম তিন বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও গত চার বছর ধরে ১০ শতাংশ করে লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। বর্তমানে এস্কয়ার নিটের শেয়ারদর নেমে এসেছে ২৫ টাকা ৫০ পয়সায়, যা আইপিওর কাট-অফ মূল্য ৪৫ টাকার অনেক নিচে।

এএইচ/পিএস

Link copied!