• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ১১ জাহাজ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩, ২০২৫, ০৪:৫৪ পিএম
এবার গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ১১ জাহাজ

ঢাকা : গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে এবং গাজার বাসিন্দাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গাজা উপত্যকায় আরও ১১ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এফএফসি জানায়, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো ছাড়ে এবং ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সঙ্গে যোগ দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরও একটি ৮টি নৌকার কনভয়ের সঙ্গে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। একসঙ্গে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের কনভয় তৈরি করবে।

ক্রেট উপকূলে থাকা জাহাজগুলোতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি, ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটের প্রতি সাহায্য পৌঁছে দেয়ার এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে কয়েক ডজন মিশন চালু করে।

ইসরায়েলি নৌবাহিনী ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজাগামী ৪৫টি নৌকা আক্রমণ করে জব্দ এবং ৫০০ কর্মীকে আটক করে। 

ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে ২৪ লাখ গাজাবাসীর থাকার স্থান গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং চলতি মাসের মার্চ মাসে আরও কঠোর করেছে অবরোধ। ওই সময় থেকে তারা তারা সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে দুর্ভিক্ষের কবলে পড়েছে পুরো উপত্যকা।

পিএস

Link copied!