ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হবে।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী প্রয়োজনে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে।
বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে একই অঞ্চলে উত্তেজনা বাড়াতে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের সক্রিয় ভূমিকার কথাও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
এসএইচ


-6a05e2d5d1beb-20260514153138.jpg)




































