• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৯ এএম
গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

ঢাকা: কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাই তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) তার দল পিটিআই সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এরপরই তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, সরকার কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তারিক ফজল জানান, সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেবে সরকার। তার স্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া ঠিক হবে না। তার বিষয়ে সরকার দায়িত্ব পালন করবে। 

তবে পিটিআই দলের নেতারা পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের পূর্ব সম্মতি ছাড়া ইমরানকে কোনো হাসপাতালে স্থানান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

সূত্র: জিও নিউজ

এসআই

Wordbridge School
Link copied!