• ঢাকা
  • সোমবার, ০২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১, ২০২৬, ১০:৩৬ পিএম
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন সেনার প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক ঘোষণায় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

পেন্টাগন আজ রোববার (১ মার্চ) জানায়, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য ‘যুদ্ধে নিহত’ হয়েছেন এবং পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

গত এক দিনে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গুরুতর আহত ৫ জন ছাড়াও আরও বেশ কয়েকজন সেনা সদস্য ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার এবং বিস্ফোরণের তীব্রতায় সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রাথমিক চিকিৎসা শেষে সামান্য আহতদের অনেকেই আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

সেন্টকম তাদের বিবৃতিতে আরও বলেছে, বর্তমানে বড় ধরনের যুদ্ধ অভিযান চলমান রয়েছে এবং আমাদের পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

Wordbridge School
Link copied!