• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৬, ০৬:৫৭ পিএম
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মন্ডলের অপসারণ আদেশ সংক্রান্ত দায়েরকৃত রিট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)।

রোববার (০১ মার্চ) নিয়ন্ত্রক সংস্থার পরিচালক (আইন) মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বিশ্বজিৎ মন্ডলের উপর আরোপিত চারটি শর্ত হলো, তিনি যমুনা লাইফ এবং হোমল্যান্ড লাইফের কোন পদে নিয়োজিত হতে পারবেন না; অত্র আদেশ প্রদানের তারিখ হতে এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত অন্য কোন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না; উক্ত এক বছর অতিক্রান্ত হওয়ার পর যমুনা লাইফ এবং হোমল্যান্ড লাইফ ব্যতীত অপর কোন কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন; উক্ত এক বছরের মধ্যে যমুনা লাইফ এবং হোমল্যান্ড লাইফ ব্যতীত অন্য সকল কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্যতীত অন্য পদে নিয়োজিত হতে পারবেন।

উল্লেখ্য, হোমল্যান্ড লাইফ থেকে বিশ্বজিৎ কুমার মন্ডলকে বীমা আইন ২০১০ এর ৫০(১)(খ) ধারায় সূত্রোক্ত পত্রের মাধ্যমে বিগত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উক্ত বীমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তা পত হতে অপসারণ করা হয়।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!