• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান যুদ্ধের ১৬টি উল্লেখযোগ্য খবর


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩, ২০২৬, ১০:২৯ এএম
ইরান যুদ্ধের ১৬টি উল্লেখযোগ্য খবর

তেহরানে দফায় দফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এর পরপরই লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। একনজরে গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

১। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছুর লক্ষণ তারা টের পাননি।

২. ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরায়েলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করেছে।

৩। ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

৪। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরোধে সোমবার সকালে অন্তত তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

৫। ভোর থেকে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, দুবাইয়ে ব্যাপক বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।

৬। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

৭। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

৮। ইরান ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে সমালোচনার মুখে সোমবার নতুন করে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা চালিয়ে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

৯। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।

১০। যুক্তরাষ্ট্র লেবাননে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

১১। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।

১২। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্ত্রীও নিহত হয়েছেন।

১৩। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।

১৪। ইরানের পাল্টা হামলার পর কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

১৫। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩১ জন নিহত হয়েছে। আরো ১৪৯জন আহত হয়েছেন।

১৬। লেবানন সরকার দেশটিতে হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে হেজবুল্লাহ ও সরকারের সমান্তরাল ক্ষমতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়লো।

গত শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার যুদ্ধের তৃতীয় দিনে সংঘাত আরো বিস্তৃত আকার ধারণ করে। ইরান ও ইসরায়েল ছাড়াও লেবানন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক ও সাইপ্রাসে হামলার খবর পাওয়া গেছে। এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়েছে। ফলে কার্যত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশটিতে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের হামলায় ইসরায়েলে গতকাল পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া চারজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। সূত্র : বিবিসি

এম

Wordbridge School
Link copied!