ফাইল ছবি
ঢাকা: দেশের চার বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস নেই।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পিএস







































