• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে হাজার পাউন্ডের কয়েক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৬, ২০২৬, ১২:২৮ পিএম
ইরানে হাজার পাউন্ডের কয়েক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও নৌবাহিনীর স্থাপনাগুলোতে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর বি-২ স্টিলথ বোম্বার ব্যবহার করে ইরানের ভেতরে লুকানো ক্ষেপণাস্ত্র মজুতঘাঁটিতে কয়েক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন বি-২ বোম্বার থেকে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় কয়েক ডজন ২ হাজার পাউন্ড ওজনের পেনিট্রেটর বা বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে, যা শক্ত কংক্রিটের বাংকার ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরানসহ ইরানজুড়ে প্রায় ২০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক অবকাঠামো এবং কৌশলগত স্থাপনা রয়েছে।

মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল কুপার জানান, ইরানের বিরুদ্ধে সমুদ্রপথের সামরিক অভিযানও তীব্র করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগে ২৪টি জাহাজ ধ্বংস হওয়ার কথা বললেও বর্তমানে সেই সংখ্যা ৩০-এর বেশি হয়ে গেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৩ শতাংশ কমে এসেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এম

Wordbridge School
Link copied!