মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। এজন্য কৃষি, শিল্প ও প্রযুক্তির সমন্বিত উন্নয়ন অপরিহার্য।
তিনি কৃষকদের উদ্দেশে বলেন, পাট চাষে আধুনিক প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করতে হবে, যাতে উৎপাদন বাড়ানো সম্ভব হয়।
একই সঙ্গে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কম দামে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন বাজার তৈরি করারও আহ্বান জানান তিনি।
এম







































