যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানায়।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এ আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। সেন্ট্রাল কমান্ডের আরও জানিয়েছে, এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘১২ মার্চ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ড ঘটে, যার সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের কারণ যুদ্ধ-সম্পর্কিত ছিল না এবং এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। আহত দুই নৌসেনা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন; তাদের আঘাত প্রাণঘাতী নয় এবং তাদের অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরীর মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।
এম



-20260502070655.gif)



































