• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৩, ২০২৬, ০৪:৫৩ পিএম
ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, বিমানে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন এবং তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকি দুইজনের বিষয়ে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সময় দুপুর প্রায় ২টার দিকে বিমানটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। ঘটনাটির কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে, বিমানটি শত্রুপক্ষের গুলি বা মিত্র বাহিনীর ভুলবশত গুলির কারণে বিধ্বস্ত হয়নি।

নিহত সেনাসদস্যদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

পিএস

Link copied!