ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে বিশ্বের সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, অন্য দেশগুলোর জাহাজের চলাচলে ইরান কোনো বাধা দিচ্ছে না।
তিনি বলেন, অনেক ট্যাঙ্কার ও জাহাজ এখনো হরমুজ প্রণালি পার হচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অনেকেই নিজে থেকেই তা এড়িয়ে চলছে। এতে ইরানের কিছু করার নেই।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের উদ্যোগ নেয়, তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ওই জলপথে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার পোস্টে কয়েকটি দেশের নামও উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। এসব দেশও হরমুজ প্রণালিতে নৌ উপস্থিতি বাড়াতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
পিএস







































