• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও মার্কিন মেরিন সেনা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০২৬, ১০:৩০ এএম
মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও মার্কিন মেরিন সেনা

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও হাজারো মার্কিন মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের মোতায়েন পরিকল্পনা পরিবর্তন করে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। আগে এই ইউনিটটির ইন্দো–প্যাসিফিক অঞ্চলে মোতায়েন হওয়ার কথা ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, পুরো অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ–মেরিন এক্সপেডিশনারি ইউনিট একসঙ্গে মোতায়েন হবে কি না, নাকি এর কিছু অংশ পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে তারা কখন সেখানে পৌঁছাবে এবং পৌঁছে ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও ট্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফলে দুটি ইউনিট একসঙ্গে সেখানে কাজ করবে নাকি নতুন ইউনিটটি পুরোনোটির স্থলাভিষিক্ত হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটে সাধারণত প্রায় ২,২০০ মেরিন ও নৌসেনা সদস্য থাকে। অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপসহ মোট সদস্য সংখ্যা প্রায় ৪,৫০০ জনে পৌঁছে। এসব ইউনিট দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে পরিচিত এবং স্থল অভিযান, উদ্ধার তৎপরতা, বিশেষ অভিযান ও সংকট মোকাবিলাসহ বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রম পরিচালনায় সক্ষম।

সূত্র: সিএনএন

এসআই

Wordbridge School
Link copied!