• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কঠিন সময়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০২৬, ০৩:২৫ পিএম
কঠিন সময়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

ফাইল ছবি

ঢাকা: ফারসি বর্ষবরণ নওরোজে ইরানি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

শনিবার (২১ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইরানি নববর্ষ উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় এই সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এই কঠিন সময়ে ইরানি জনগণকে মর্যাদার সঙ্গে কঠিন সময় কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, এই কঠিন সময়ে রাশিয়া তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে।
 
ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে পুতিন ‘নিষ্ঠুর’ হিসেবে উল্লেখ করেন।
 
তবে ইরানের প্রতি মস্কোর সমর্থন নিয়ে বিতর্ক চলছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় সংকটে পড়লেও তারা রাশিয়ার কাছ থেকে এখন পর্যন্ত তেমন সহায়তা পায়নি।
 
এদিকে, পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, মস্কো ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব দিয়েছিল—যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে, তাহলে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!