• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

ছবি : সংগৃহীত

ঢাকা: যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। ৩০ রমজান শেষে আজ শনিবার দেশটিতে পালিত হচ্ছে ঈদ।

দেশটির সরকারি টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভোরবেলা রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদে ঈদের নামাজের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

মসজিদে জায়গা না হওয়ায় অনেক মানুষ বাইরে নামাজ আদায় করেন।

এছাড়া আরাক, জাহেদান এবং আবাদানেও উন্মুক্ত জায়গায় মানুষ ঈদের নামাজ পড়েছেন।

আজকে ঈদের দিনই আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও পড়েছেন ইরানের সাধারণ মানুষ।

সূত্র: গালফ নিউজ

এসআই

Wordbridge School
Link copied!