• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকার একা এই সংকট সামাল দিতে পারবে না: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০৩:৩৮ পিএম
সরকার একা এই সংকট সামাল দিতে পারবে না: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার একা এই সংকট সামাল দিতে পারবে না। দেশবাসীকে সহানুভূতিশীল হতে হবে, সংযমের দিকে যেতে হবে। সবাই মিলে সংকট থেকে উত্তরণ ঘটাতে পারব। 

মঙ্গলবার (২৪ মার্চ ) সচিবালয়ে সফররত আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মুহূর্তে দেশবাসীকে সহানুভূতিশীল ও সংযমী হওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র এক মাস আগে দায়িত্ব নিয়েছে। এর মধ্যেই রমজান গেল, যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট থাকলেও দেশের পরিবহন ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি। সবাই বাড়ি যেতে পেরেছে, ভাড়া বাড়েনি। গার্মেন্টসে কোনো অস্থিরতা হয়নি এবং তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না।

আমির খসরু বলেন, যুদ্ধের চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, ক্যাপিটাল মার্কেটের চ্যালেঞ্জ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে, ট্যাক্স-জিডিপিতে আমরা একেবারে নিম্ন পর্যায়ে। এটা ইম্প্রুভমেন্টের ব্যাপার আছে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে পরবর্তী কিস্তি হিসেবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার বিষয়ে আগামী এপ্রিলে সংস্থাটির বোর্ড সভায় চূড়ান্ত আলোচনা হবে। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে ঋণের এই কিস্তি পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আইএমএফের ঋণ ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ১ দশমিক ৩ বিলিয়ন ডলার কিস্তি ছাড়ের বিষয়ে জুলাই মাসে রিভিউ হবে।

তিনি আরও জানান, জ্বালানি আমদানির জন্য যে অতিরিক্ত অর্থ প্রয়োজন, সে বিষয়েও আইএমএফের সঙ্গে কথা হয়েছে এবং ওয়াশিংটনের স্প্রিং মিটিংয়ে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

পিএস

Wordbridge School
Link copied!