• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০২:২৫ পিএম
বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নুরুল হক নুর।

দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 
 
তিনি জানান, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। 

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

পিএস

Wordbridge School
Link copied!