• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩১, ২০২৬, ০৪:০৪ পিএম
মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন।

রয়টার্সকে গত সোমবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যার মধ্যে ইরানের অভ্যন্তরে সৈন্য মোতায়েনের সম্ভাবনাও রয়েছে।

প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন এবং তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়া কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও 'স্পেশাল অপারেশনস ফোর্স' এর সঙ্গে যুক্ত হবেন। উল্লেখযোগ্য, গত সপ্তাহে প্রায় ২,৫০০ মেরিন সেনা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এই পদক্ষেপে মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রস্তুতিশীল অবস্থান বজায় রাখতে চাচ্ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। 

এসআই

Wordbridge School
Link copied!