• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেই বাড়ানো দামে দেশে আজও বিক্রি হচ্ছে স্বর্ণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬, ০৯:৩৭ এএম
সেই বাড়ানো দামে দেশে আজও বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের স্বর্ণবাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। গত ১ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আজ সোমবারও একই দামে বিক্রি হচ্ছে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

স্বর্ণের এই নির্ধারিত দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হয়। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে একাধিকবার দামের সমন্বয় করা হয়েছে। মোট ৫১ বার মূল্য পরিবর্তনের মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ২১ বার কমানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবেই সোনার দামে এমন ওঠানামা অব্যাহত রয়েছে।

এম

Wordbridge School
Link copied!