জুলাই অভ্যুত্থান ইস্যুতে জাতীয় সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে বক্তব্য রাখতে না পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন।
রোববার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড Facebook আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান নিয়ে টানা দুই দিন সংসদে আলোচনা চললেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?’
তার এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। সংসদে বিরোধী বা স্বতন্ত্র সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে নতুন করে প্রশ্নও উঠছে।
এম







































