• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম আরও বেড়েছে, দুই সপ্তাহে সর্বোচ্চ


আন্তর্জাতিক ডেস্ক মে ৭, ২০২৬, ০৭:৫১ পিএম
স্বর্ণের দাম আরও বেড়েছে, দুই সপ্তাহে সর্বোচ্চ

ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা ঊর্ধ্বগতিতে থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে সোনার মূল্য। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। আর এতে করে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সোনার দাম বাড়ার তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫.০৮ ডলারে দাঁড়িয়েছে। যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪.২০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে– এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।

পিএস

Link copied!