ছবি : সংগৃহীত
ঢাকা: বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম সভায় এগুলো গঠন করা হয়।
নতুন উপজেলাগুলো হলো: বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’।
নিকার সভার আলোচ্যসূচির মধ্যে- বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামক নতুন উপজেলা গঠন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘ভুল্লী’ নামক নতুন উপজেলা গঠন, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামক নতুন উপজেলা গঠন।
স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি কর্পোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
পিএস







































