• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ে করছেন সাদিক কায়েম, পাত্রী কে?


নিজস্ব প্রতিবেদক মে ৭, ২০২৬, ০৩:২৩ পিএম
বিয়ে করছেন সাদিক কায়েম, পাত্রী কে?

ছবি : সংগৃহীত

ঢাকা: বিয়ে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভিপি সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

আরও জানা যায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আগামী ১৩ মে সাদিক কায়েমের আকদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হওয়ার কথা রয়েছে। সেখানে ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা জানা গেছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পিএস

Link copied!