ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের ভূখণ্ডে প্রবেশের পর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, এমকিউ-১ মডেলের ড্রোনটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে আইআরজিসির আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ভূপাতিত করা হয়।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ড্রোনটি কোথায় এবং কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।
পিএস







































