ফাইল ছবি
ঢাকা: মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশেরও বেশি কমেছে। শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরবরাহের (গোল্ড ফিউচারস) সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হয়েছে।
বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের পর ডলার সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর কারণে সোনার দামে এই পতন দেখা দিয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রে ডলারের সূচক সূচক প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমার পর শুক্রবার তা আবার ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।
এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রভাব সরাসরি সোনার বাজারে গিয়ে পড়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা, যা সপ্তাহখানেক আগেও ৮০ শতাংশের ওপরে ছিল।
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ৫৮ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।
পিএস



























-20260725114857.jpg)










