• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২, ২০২৪, ০৯:২০ পিএম
রাজধানী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ডেমরা ও মতিঝিল এলাকা থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫০ ও ৬৫ বছর। বুধবার (২ অক্টোবর) বিকেলে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদ জানান, খবর পেয়ে ডেমরার মীরপাড়া কাঠপট্টি এলাকায় ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর। জানা গেছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

অন্যদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং জানান, পীরজঙ্গি মাজারের সামনের ফুটপাত থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়।

হাতের আঙুলের ছাপের মাধ্যমে মৃত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

আইএ

Link copied!