• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শহীদ হাদির স্মৃতিতে ফ্ল্যাট উপহার, চাবি তুলে দিলেন ড. ইউনূস


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৪২ পিএম
শহীদ হাদির স্মৃতিতে ফ্ল্যাট উপহার, চাবি তুলে দিলেন ড. ইউনূস

ফাইল ছবি

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, একটি ফ্ল্যাটের মালিকানা দলিল প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যদের সামনে এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত এই প্রস্তুত ফ্ল্যাটের দলিলপত্র ও চাবি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা নিজে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

পূর্বে গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট ক্রয়ের জন্য এক কোটি টাকা প্রদান করা হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং সবশেষে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এসবিআর

Wordbridge School
Link copied!