ফাইল ছবি
ঢাকা: আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ হয়েছে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ। এখন ভোট দেওয়ার পালা। এই মুহুর্তে আলোচনার মূল বিষয় কোন নেতা কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এরই মধ্যে জানা গেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে ভোট দেবেন। কেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।
এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিএস





-20260210153424.jpg)
-20260210152141.jpg)
































