• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারে নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪১ পিএম
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারে নতুন নির্দেশনা

ফাইল ছবি

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে এবারের নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’

নির্বাচনি উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। এ ছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে কাল বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে।’

পিএস

Wordbridge School
Link copied!