• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৫৪ পিএম
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

ফাইল ছবি

ঢাকা: পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

পিএস

Wordbridge School
Link copied!