• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:১২ পিএম
কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মিরপুর উপজেলার জিকে ক্যানেল থেকে নিখোঁজের একদিন পর আলী হোসেন নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামসংলগ্ন ক্যানেলে তার মরদেহ ভেসে ওঠে। নিহত আলী হোসেন ওই গ্রামের কাতারপ্রবাসী রহমত আলী কহনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে শিশু আলী হোসেন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন জিকে ক্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার ছলে জিকে ক্যানেলের পাড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!