রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় সময়মতো ডায়ালাইসিস করতে না পেরে কামাল মিয়া (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শনিবার কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত শিডিউল ছিল। তবে আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় বিপত্তি ঘটে। পূর্বনির্ধারিত শিডিউল থাকায় রোগীর পরিবার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ সেবা দিতে অপারগতা প্রকাশ করে এবং সরকার নির্ধারিত অন্য ৬টি হাসপাতালের যেকোনো একটিতে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু অন্য কোথাও নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় মেলেনি, তার আগেই কামাল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত কামাল মিয়ার স্ত্রী বলেন, আমার পেশেন্ট ডায়ালাইসিস পেলে আজ মারা যেত না। দীর্ঘ দেড় বছর ধরে তিনি এখানে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন।
হাসপাতাল বন্ধের পেছনের অন্য একটি ঘটনার (৬ শিশুর মৃত্যু) দিকে ইঙ্গিত করে ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্ত্রী। তিনি বিলাপ করতে করতে বলেন, ৬টা বাচ্চা মারা গেছে, সেটাকে ইস্যু করে আজ আমার হাজবেন্ডও চলে গেলেন। ওই ৬টা বাচ্চার জন্য আজ আমার আরও দুইটা বাচ্চা এতিম হয়ে গেল।
অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়ে তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ৬টি বিকল্প হাসপাতালের তালিকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই দূরবর্তী হাসপাতালগুলোতে ছুটে যাওয়ার মতো সময় বা সুযোগ তাদের ছিল না। তার আগেই সব শেষ হয়ে গেছে।
এম







































