• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৬, ১২:৪৯ পিএম
ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। টানা ছু‌টি শে‌ষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার এবং আদালত। 

ছুটি শেষে এরই মধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) দু‌দিন অফিস খোলা থাকার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সরকা‌রি ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) আবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকার কার‌ণে অনে‌কে গ্রামের বা‌ড়ি থাক‌ছেন। ফ‌লে অফিস-আদালত খুল‌লেও উপ‌স্থি‌তি কম থাকতে পারে। 

এতে পু‌রো সপ্তাহ ঈদের আমেজ থাক‌বে সরকা‌রি অফিসগু‌লো‌তে।  ২৯ মার্চ (রোববার) থেকে সরকা‌রি বেসরকা‌রি অফিসগু‌লোতে শতভাগ উপ‌স্থি‌তি হ‌বে ব‌লে ম‌নে কর‌ছেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি অফিস চলবে রোজার আগের সময় ধরে। রমজানে সরকারি অফিস ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এখন আবার আগের সময়ে ফিরবে অর্থাৎ অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

রোজার আগে গত ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাতদিনের সরকারি ছুটি। গত ১৬ মার্চ ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস।

১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের পাঁচদিনের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। ফলে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

পিএস

Wordbridge School
Link copied!