• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬, ১২:১৬ পিএম
দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

জ্বালানি খাতে স্বচ্ছতা ও তদারকি জোরদারে দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি পাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশ (বিপিসি)। আর মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধীনস্থ পাম্পগুলোর জন্য কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। তাদের প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সরকার দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সব তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে বলা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!