• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা ৩ দফা পতন, দেশে আজ স্বর্ণের ভরি কত?


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬, ১০:০৬ এএম
টানা ৩ দফা পতন, দেশে আজ স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর দেশের বাজারে নতুন দামে বিক্রি শুরু হয়েছে স্বর্ণ। সর্বশেষ দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট প্রতি ভরি ২,৩৪,৮৫৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২,২৪,১৮২ টাকা, ৮ ক্যারেট প্রতি ভরি ১,৯২,১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ১,৫৬,৪৭৩ টাকা।

এর আগে কয়েক দফায় ধারাবাহিকভাবে দাম কমানো হয়। সর্বশেষ কমানোয় ২২ ক্যারেট সোনার ভরিতে এক ধাক্কায় ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হয়ে চূড়ান্ত ক্রয়মূল্য আরও বাড়বে।

এম

Wordbridge School
Link copied!