ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশ বর্তমানে নেপালের সাথে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে।
সোমবার (২২ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এই ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ বর্তমানে নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে।
হাসান মাহমুদ বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, তবে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এসআই






-6a397791a3645-20260622190839.jpg)
-6a3972f5e4bb5-20260622180647.jpg)


















-6a397791a3645-20260622190839.jpg)












