• ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকার বন্যাকবলিতদের পাশে থাকতে গুরুত্ব দিয়ে কাজ করছে: মাহদী আমিন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৬, ০২:২৫ পিএম
সরকার বন্যাকবলিতদের পাশে থাকতে গুরুত্ব দিয়ে কাজ করছে: মাহদী আমিন

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ইতোমধ্যে বন্যাদুর্গতদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।
 
তিনি বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকার কাজ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।

পিএস

Link copied!